১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে—জানালেন এনটিআরসিএ সচিব

২৬ জুন ২০২৪, ০৫:২৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান

এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার পর ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। চলতি বছরেই ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনেক পদ শূন্য। কেবল ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এ পদগুলো পূরণ করা সম্ভব হবে না। এজন্য আমরা আরেকটি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের পরিকল্পনা করেছি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই আরেকটি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

প্রসঙ্গত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতন, মূলহোতা নয়ন গ্রেপ্ত…
  • ০২ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬