আইসিটি ও সহকারী মৌলভী পদে কতজনকে সুপারিশ করলো এনটিআরসিএ?

১৪ জুন ২০২৪, ১২:৫০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

৫ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১৫ জনকে আইসিটির সহকারি শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এছাড়া ৯৪২ জনকে মৌলভী শিক্ষক পদে প্রাথমিক সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) এনটিআরসিএর উপপরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মোঃ শাহীন আলম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ম নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে মামলাজনিত কারণে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

 মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কর্তৃক হাইকোর্ট বিভাগের সহকারি মৌলভী ও সহকারি শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদ সংরক্ষণ সংক্রান্ত রিট পিটিশনের আদেশ স্থগিত করায় সহকারী মৌলভী পদে ৯৪২ জন এবং সহকারি শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে ৪১৫ জন প্রার্থীর স্থগিতকৃত প্রাথমিক নির্বাচন ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএ'র ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৪ নামক সেবাবক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীগণ স্ব স্ব Application ID এবং পাসওয়ার্ড দিয়ে Login করে ফলাফল দেখতে পারবেন।

 একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাঁর প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন। কোন নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে NTRCA এর ওয়েবসাইটের ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৪ সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন।

 প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে প্রার্থীর নিবন্ধন পরীক্ষার সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশীটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী ৭ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন (৯টা থেকে ৫টা টা) এনটিআরসিএ কার্যালয়ে সরাসরি জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে কোন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (V-Roll) পূরণ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসিএ-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।

রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬