৫ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাচ্ছেন না ৬ মাসের আইসিটি কোর্স করা প্রার্থীরা

১৩ জুন ২০২৪, ০৬:৫২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

৫ম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ পাচ্ছেন না ৬ মাসের কোর্স করে আইসিটি বিষয়ে আবেদনকারীরা। তাদের বাদ রেখেই আইসিটি বিষয়ে নিয়োগ সুপারিশ করা হবে। আজ বৃহস্পতিবার আইসিটি বিষয়ে সুপারিশের ফল প্রকাশ করা হতে পারে।

বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান। 

ছয় মাসের আইসিটি সনদধারীদের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ৬ মাসের সনদ দিয়ে নিয়োগের সুযোগ নেই। এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা আদালতকে বিষয়টি অবহিত করবো। আশা করছি বৃহস্পতিবার আইসিটি সনদধারীদের রিটের স্থগিতাদেশের ওপর ভ্যাকেট আনা সম্ভব হবে। ভ্যাকেট পাওয়া মাত্রই প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে।

জানা যায়, গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল। 

৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয় গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন ২৩ হাজার ৭৩২ জন। এদের মধ্যে প্রাথমিকভাবে ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। 

রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৫ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের
  • ০২ আগস্ট ২০২৬
জটিল সমস্যার সমাধানে কেন প্রয়োজন আন্তঃবিষয়ক গবেষণা?
  • ০২ আগস্ট ২০২৬