১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা নিয়ে যা বললেন চেয়ারম্যান

২১ মে ২০২৪, ০৪:১১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
সাইফুল্লাহিল আজম ও এনটিআরসিএ চেয়ারম্যান

সাইফুল্লাহিল আজম ও এনটিআরসিএ চেয়ারম্যান © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে আয়োজন করা হতে পারে। লিখিত পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম এ কথা জানান।
  
১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজনের বিষয়ে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান বলেন, ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ একটু দেরিতে শুরু হওয়ায় পরীক্ষা জুলাই মাসে আয়োজন করা হবে।

পরীক্ষার সুনির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি আরও বলেন, পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে।

গত ১৫ মে রাতে নিবন্ধনের ফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তবে অংশগ্রহণ করেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। এর মধ্যে পাস করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। সে হিসাবে ৮ লাখ ৬০ হাজার ৮৫২ জন ফেল করেছেন।

এনটিআরসিএ জানিয়েছে, উত্তীর্ণদের মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাসের হার ৩৫.৮০ শতাংশ।

গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের আটটি বিভাগের ২৪ জেলা শহরে পরীক্ষা নেওয়া হয়েছিল। একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬