৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ

২০ মে ২০২৪, ০৪:২৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

চলতি মাসেই ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে ইনডেক্সধারী শিক্ষেকদের আবেদন খুঁজে বের করতে সময় লাগায় প্রাথমিক সুপারিশের দিনক্ষণ পিছিয়ে যেতে পারে। 

সোমবার (২০ মে) এনটিআরসিএ’র একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ না থাকলেও তারা তথ্য গোপন করে আবেদন করেছেন। সেই আবেদনগুলো খুঁজে বের করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা করছে সংস্থাটি। এই আবেদনগুলো খুঁজে বের করার ওপর প্রাথমিক সুপারিশের সময় নির্ভর করছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে। ইনডেক্সধারীরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করায় কিছুটা বিলম্ব হচ্ছে। কবে সুপারিশ করা হবে সেটি এখনই বলা যাচ্ছে না। তবে কোরবানি ঈদের আগেই প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে স্কুল অ্যান্ড‌ কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

 
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence