১৮তম শিক্ষক নিবন্ধন: ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থীই ফেল

১৫ মে ২০২৪, ০৮:৩৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় ৮ লাখ ৬০ হাজরের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি। বুধবার (১৫ মে) রাতে এ নিবন্ধনের ফল প্রকাশিত হয়।

জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। পাস করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। সে হিসাবে পরীক্ষায় অংশগ্রহণ করলেও ৮ লাখ ৬০ হাজার ৮৫২ জন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

ফলাফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫.৮০%। 

এদিকে কোরবানীর ঈদের পর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করা হবে। দ্রুত লিখিত পরীক্ষার তারিখ প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে সম্প্রতি এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ একটু দেরিতে শুরু হওয়ায় পরীক্ষা জুলাই মাসে আয়োজন করা হবে।

এর আগে গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 
মনিটরিংয়ের আওতায় আসছে ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে পাচ্ছেন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে কোন ভাতা কত বাড়ল, দেখে নিন এক নজরে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন অনলাইনে নির্ধারণ কীভাবে, নবম পে স্…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
উচ্চতর গ্রেডে বেতন পাবেন কারা, যা আছে পে-স্কেলের গেজেটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন ধাপে বাস্তবায়ন হবে নবম পে স্কেল, কোন ধাপে কী জেনে নিন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬