আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অবস্থান ইনডেক্সধারীদের, যা বলছে এনটিআরসিএ

০৮ মে ২০২৪, ০৫:৫৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
এনটিআরসিএ’র সামনে অবস্থান নেওয়া ইনডেক্সধারী শিক্ষকরা

এনটিআরসিএ’র সামনে অবস্থান নেওয়া ইনডেক্সধারী শিক্ষকরা © টিডিসি ফটো

ইনডেক্সধারীদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (০৮ মে) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত শিক্ষকদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে চাকরি করতে হচ্ছে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে নিজের চলাই মুশকিল। সেখানে পরিবার নিয়ে বাঁচা কতটা কষ্টসাধ্য তা কেবল ভুক্তভোগীরাই জানেন।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের আরেকটি গণবিজ্ঞপ্তি আসছে

শিক্ষকরা বলেন, যে কোনো শর্ত দিয়ে হলেও আমরা প্রতিষ্ঠান পরিবর্তন করে নিজ উপজেলায় যেতে চাই। পরিবার ছেড়ে এত দূরে চাকরি করা দূর্বিষহ হয়ে পড়েছে। বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে। এখন ইনডেক্সধারীদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তি অথবা আসন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

এদিকে কর্মসূচি শুরুর আগে ইনডেক্সধারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় এনটিআরসিএ’র সচিব আন্দোলনরতদের বেশ কিছু পরামর্শ দেন।

আরও পড়ুন: ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষক মো. মেসবাউল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ওবায়দুর রহমান স্যার আমাদের একটা আবেদন দিতে বলেছেন। আমরা স্যারের কাছে আবেদন দিয়েছি, একই সাথে তিনি চেয়ারম্যান স্যার বরাবরও আবেদন দিয়েছি। সচিব স্যার বলছেন এখন পঞ্চমের কাজ চলমান। দেখা যাক পঞ্চমের পরে চেয়ারম্যান স্যার কোন নির্দেশনা দেয় কি না’

ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950