৫ম গণবিজ্ঞপ্তির সুপারিশ

এনটিআরসিএ-টেলিটকের সভা আগামী সপ্তাহে

০৬ মে ২০২৪, ০৬:৪৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে আগামী সপ্তাহে সভা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ সভায় প্রাথমিক সুপারিশ কবে করা হতে সে বিষয়ে আলোচনা করা হবে।

সোমবার (০৬ মে) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ৯ মে ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শেষ হবে। এর পরদিন আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা শেষ হবে। এরপর আগামী সপ্তাহের শেষ দিকে টেলিটকের সঙ্গে সভায় বসবেন এনটিআরসিএ’র কর্মকর্তারা। 

আরও পড়ুন: ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে—জানাল এনটিআরসিএ

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা জানান, টেলিটকের সঙ্গে আমাদের সভায় প্রাথমিক সুপারিশসহ বেশি কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। ওই সভা শেষে প্রাথমিক সুপারিশ কবে করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে স্কুল অ্যান্ড‌ কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সেই জিম্বাবুয়ের দিকেই তাকিয়ে বাংলাদেশ
  • ১৯ অক্টোবর ২০২৬
ইংলিশ মিডিয়াম শেষ করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, ৩৯ বছর বয়সী ই…
  • ১৯ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব ফিরিয়ে দিলেন ম্যাক্রোঁ
  • ১৯ অক্টোবর ২০২৬
ইশরাকের বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানালেন আইনমন্…
  • ১৯ অক্টোবর ২০২৬
সর্বজনীন পেনশন নিয়ে সুখবর দিল সরকার
  • ১৯ অক্টোবর ২০২৬
দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ভিডিপি সদস্যের মৃত্যু
  • ১৯ অক্টোবর ২০২৬