১৮তম নিবন্ধনের প্রিলির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ

০৬ মে ২০২৪, ০৫:৩০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ওএমআর শিট স্ক্রিনিংয়ের কাজ চলছে। আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চাই।

সোমবার (০৬ মে) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান। 

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে টেলিটকের সঙ্গে এনটিআরসিএ’র একটি সভা রয়েছে। ওই সভার আগে অথবা পরে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে ওএমআর শিট স্ক্রিনিংয়ের ওপর। স্ক্রিনিং দ্রুত শেষ হলে ফল আরও আগে প্রকাশ করা হতে পারে।

এর আগে গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

 
কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা…
  • ১৭ জুন ২০২৬
রোহিঙ্গা প্রতবাসন‌ মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর…
  • ১৭ জুন ২০২৬
মাছ আমদানিতে শুল্কের কড়াকড়ি, বেনাপোল বন্দরে কমেছে ট্রাকের স…
  • ১৭ জুন ২০২৬
মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?
  • ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবির ‘জাভার’, এ…
  • ১৭ জুন ২০২৬
যুক্ত আরও এক মডেল, এবার ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে প…
  • ১৭ জুন ২০২৬
×