৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে—জানাল এনটিআরসিএ

২৯ এপ্রিল ২০২৪, ০৫:২৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদনগ্রহণ চলছে। আগামী ৯ মে পর্যন্ত আবেদন করা যাবে। এরপর আবেদন যাচাই-বাছাই করা হবে। সবকিছু ঠিক থাকলে মে মাসেই নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে।

সোমবার (২৯ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ১৮তম নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ নিয়ে যা জানাল এনটিআরসিএ

কর্মকর্তারা জানিয়েছেন, ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই। ফলে ১০ মে আবেদনের টাকা পরিশোধের পরপরই টেলিটকের মাধ্যমে আবেদন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া শেষ করতে ১০ থেকে ১৫ দিনের মতো সময় লাগবে। এরপর ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৫ম গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই। মে মাসের মধ্যে প্রাথমিক সুপারিশ করতে আমরা চেষ্টা করবো।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে স্কুল অ্যান্ড‌ কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950