৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন নিয়ে জরুরি বিজ্ঞপ্তি এনটিআরসিএর

২৬ এপ্রিল ২০২৪, ১২:০৬ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
এনটিআরসিএর কার্যালয়

এনটিআরসিএর কার্যালয় © ফাইল ফটো

৫ম গণবিজ্ঞপ্তির আবেদন নিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার রাতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে।

এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ম গণবিজ্ঞপ্তির আওতায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক পদ শূন্য রয়েছে, সে সব পদে আবেদনের সময় একাধিক পদেই পছন্দ দিতে হবে। যদি কোনো প্রার্থী ওই প্রতিষ্ঠানের শুধুমাত্র একটি পদে পছন্দ দেন, তবে ফলাফল প্রস্তুতের সময় ওই প্রতিষ্ঠানের শুধু ১টি পদের আবেদন বিবেচনায় নিয়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে এবং অন্য পদগুলো ওই প্রার্থীর জন্য বিবেচনা করা হবে না। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সকল প্রার্থীকে এ বিষয়ে সতর্কতার সঙ্গে আবেদনপত্রে পছন্দ দিতে হবে। উদাহারণ দিয়ে সংস্থাটি জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠানে আরবির লেকচারার নামক পদে ২টি পদ শূন্য থাকে, তবে নিয়োগ সুপারিশ লাভের সুবিধার্থে ২টি পদেই পছন্দ দিতে হবে। 

জুনে ১২৫০০ বেতনধারীদের বেতন জুলাইতে কত হচ্ছে, বাকি গ্রেডগুল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা কমল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আইনি সেবা সহজীকরণের তরুনদের উ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক এক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এবার কোচদেরও বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬