৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু কাল, জেনে নিন খুঁটিনাটি

১৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে আগামীকাল বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টা থেকে। ৫ম গণবিজ্ঞপ্তির এ আবেদন গ্রহণ চলবে ৯ মে পর্যন্ত । আবেদন ফি জমা দেওয়া যাবে ১০ মে রাত ১২টা পর্যন্ত।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন। এক আবেদনে ৪০টি প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়া যাবে।

এনটিআরসিএ জানিয়েছে, দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি শূন্য রয়েছে। এর মধ্যে বিভিন্ন এমপিওভুক্ত স্কুল-কলেজের ৪৩ হাজার ২৮৬টি পদ এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদ রয়েছে।

৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনের ক্ষেত্রে ভুল হলে এর দায়ভার প্রার্থীকে বহন করতে হবে।

এনটিআরসিএ জানিয়েছে, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণের আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নির্বাচিত হলে তার নির্বাচন বাতিল করা হবে।

সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে।

e Application ফরম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানানসহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার Processing এ বিভ্রাট ঘটবে যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে।

সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে।

e Application ফরম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানানসহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার Processing এ বিভ্রাট ঘটবে যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে।

যে সকল পদের বিপরীতে 'Female Quota' প্রদর্শিত হবে, সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন। অবশিষ্ট সকল পদে পুরুষ-মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন ফরম পূরণের সময় প্রার্থী তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ই-মেইল নম্বর ব্যবহার করতে হবে। কারণ ফরমে উল্লিখিত ই-মেইল নম্বরে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের User ID এবং Password প্রেরণ করা
হবে।

নিয়োগ আবেদন (e-Application) ফরমটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। ফরম পূরণ শেষে একবার আবেদনপত্র Submit হয়ে গেলে তা কোন ভাবেই সংশোধনের সুযোগ থাকবে না।

সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসিএ'র পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS প্রেরণ করা হবে। এছাড়া আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের (Applicant's copy) একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

 
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
কুবিতে সিন্ডিকেট সভাসহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে চাপ দ…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির মসজিদ সংস্কারে দুই লাখ ৩৫ হাজার ডলার অনুদান দেবে যুক্…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ৩১ মার্চ ২০২৬
শুধু ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে ইসরায়েলে আইন পাস…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence