১৮তম নিবন্ধনের প্রিলির ফল এ মাসেই

১২ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল এপ্রিল মাসেই প্রকাশ করা হতে পারে। ঈদের ছুটি শেষে দ্রুত সময়ের মধ্যে ওএমআর শিট মূল্যায়ন শেষে ফল প্রকাশ করা হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, শিক্ষক নিবন্ধনের নীতিমালা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের একমাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেভাবেই ফলাফল তৈরির সাথে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সব জেলা থেকে ওএমআর শিট পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার সংগ্রহের প্রক্রিয়া শেষ হয়েছে। খাতা মূল্যায়নের জন্য ১০টি প্রতিষ্ঠান টেন্ডার ড্রপ করেছিল। এখান থেকে একটি প্রতিষ্ঠানকে ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব দেওয়া হবে। শিগগিরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খাতা মূল্যায়নের কাজ দেওয়া হবে।

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এপ্রিলের মধ্যে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। আমরা এপ্রিলের শেষ দিকে ফল প্রকাশের ব্যাপারে আশাবাদি।

এর আগে গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে, আবেদনের যোগ্যতা কী— দেখ…
  • ০২ আগস্ট ২০২৬
একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬