৫ম গণবিজ্ঞপ্তির আবেদন শুরু কবে?

৩০ মার্চ ২০২৪, ০৭:১৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যে কোনো মুহূর্তে এ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, ৫ম গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া দেরিতে শুরু করা হতে পারে। ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ বয়স ৩৫ বছর অতিক্রম হওয়া প্রার্থীদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা না আসায় আবেদন প্রক্রিয়া কিছুটা দেরিতে শুরু হতে পারে। তবে নির্দেশনা পেয়ে গেলে আগেভাগেই আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা জানান, ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। সেজন্য ৫ম গণবিজ্ঞপ্তির আবেদনগ্রহণ ঈদের পর শুরু করা হতে পারে। তবে মৌখিকভাবেও যদি কোনো নির্দেশনা পাওয়া যায় তাহলে আবেদনগ্রহণ দ্রুত শুরু করা হবে।

জানা গেছে, ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়। গত ১৮ মার্চ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তীতে শূন্য পদের তথ্য সংশোধনের সময় দেয় এনটিআর। গত ২৫ মার্চ তথ্য সংশোধনের সময়সীমা শেষ হয়েছে।

এনটিআরসিএ বলছে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতিবছর একাধিক গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএ’র। এজন্য বছরে একাধিকবার শূন্য পদের তথ্যও সংগ্রহ করা হবে। 

জুনে ১২৫০০ বেতনধারীদের বেতন জুলাইতে কত হচ্ছে, বাকি গ্রেডগুল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা কমল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আইনি সেবা সহজীকরণের তরুনদের উ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক এক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এবার কোচদেরও বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬