৫ম গণবিজ্ঞপ্তি প্রস্তুত, যে কোনো সময় প্রকাশ

৩০ মার্চ ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
এনটিআরসিএর কার্যালয়

এনটিআরসিএর কার্যালয় © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যে কোনো মুহূর্তে এ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

জানা গেছে, ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়। গত ১৮ মার্চ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তীতে শূন্য পদের তথ্য সংশোধনের সময় দেয় এনটিআর। গত ২৫ মার্চ তথ্য সংশোধনের সময়সীমা শেষ হয়েছে।

এনটিআরসিএর একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে কোনো মুহূর্তে গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল রোববার ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি বলেও জানান ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতিবছর একাধিক গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএ’র। এজন্য বছরে একাধিকবার শূন্য পদের তথ্যও সংগ্রহ করা হবে। 

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
কুবিতে সিন্ডিকেট সভাসহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে চাপ দ…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির মসজিদ সংস্কারে দুই লাখ ৩৫ হাজার ডলার অনুদান দেবে যুক্…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ৩১ মার্চ ২০২৬
শুধু ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে ইসরায়েলে আইন পাস…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence