১৭তম নিবন্ধনে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বদের মানববন্ধন কাল

২৭ মার্চ ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
মানববন্ধন কর্মসূচি

মানববন্ধন কর্মসূচি © ফাইল ছবি

৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে ফের মানববন্ধনের ডাক দিয়েছেন  ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ বয়স ৩৫ বছর অতিক্রম হওয়া চাকরিপ্রার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এ বিষয়ে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মো. রাজ্জাকুল হায়দার বলেন, এনটিআরসিএ’র অবহেলায় ১৭তম নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে। করোনার অজুহাত দিয়ে দীর্ঘদিন পরীক্ষা আয়োজন থেকে বিরত থেকেছে এনটিআরসিএ। তাদের কারণে আমাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে। আমরা আবেদনের সুযোগ চাই। আবেদনের সুযোগ না দিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

মো. ইউসুফ ইমন নামে আরেক চাকরিপ্রার্থী জানান, ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও বয়সের গ্যাড়াকলে আমাদের জীবন আটকা পড়েছে। এর দায় এনটিআরসিএ’র। আমরা আবেদনের সুযোগ চাই। আগামীকাল আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করব। সারা দেশের ১৭তম ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীদের আমাদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহবান জানাচ্ছি।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি একই দাবিতে এনটিআরসিএ’র কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবির ‘জাভার’, এ…
  • ১৭ জুন ২০২৬
যুক্ত আরও এক মডেল, এবার ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে প…
  • ১৭ জুন ২০২৬
স্কলারশিপ, পার্ট-টাইম জব ও স্থায়ী বসবাসের দারুণ সুযোগ
  • ১৭ জুন ২০২৬
ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের গুনতে হবে টাকা
  • ১৭ জুন ২০২৬
বাকৃবিতে প্রথম বর্ষের কেন্দ্রীয় নবীনবরণ ৬ জুলাই
  • ১৭ জুন ২০২৬
এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন…
  • ১৭ জুন ২০২৬
×