শূন্য পদের তথ্য সংশোধনের সময় বৃদ্ধি নিয়ে যা জানা গেল

২৫ মার্চ ২০২৪, ০৭:২৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্য পদের তথ্য পাওয়া। এসব তথ্য সংশোধনের সময় আজ সোমবার শেষ হচ্ছে। এই সময়সীমা আর বাড়ানো হবে না।

বিষয়টি নিশ্চিত করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা যথেষ্ট শূন্য পদের তথ্য পেয়েছি। সময় বাড়ানোর প্রয়োজন নেই। সময় বাড়ানো হবে না।

৫ম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আশা করছি আগামী সপ্তাহের শুরুতেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।

এর আগে গত ১৮ মার্চ পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহ করে এনটিআরসিএ। প্রাপ্ত তথ্য অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে স্কুলে ৪২ হাজার ৮৬৬টি, কলেজে চার হাজার ৩৭১, কারিগরিতে এক হাজার ৯৫৭ এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। 

গত ২৯ ফেব্রুয়ারি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়। গত ১৯ মার্চ পর্যন্ত ফি পরিশোধ করতে পেরেছেন সংশ্লিষ্টরা।

এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬