১৭তম নিবন্ধনধারীদের কপাল পুড়ছে

২৫ মার্চ ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও বয়স ৩৫ বছর অতিক্রম হওয়া প্রার্থীরা আসন্ন ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এ সংক্রান্ত ফাইলে অনুমোদন দেবে না শিক্ষা মন্ত্রণালয় বলে জানা গেছে।

এ বিষয়ে জাতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো: রবিউল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিবন্ধনের একটি নির্দিষ্ট বিধি রয়েছে। আমরা বিধিমালার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বিধি পরিবর্তন করতে হলে সেটি ভিন্ন বিষয়।

জানা গেছে, সম্প্রতি ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ যে সকল প্রার্থীর বয়স ৩৫ বছর অতিক্রম হয়ে গেছে তাদের ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে বয়স ৩৫ বছর অতিক্রম হওয়া প্রার্থীদের ক্ষেত্রে আদালতের নির্দেশনা থাকায় এ সংক্রান্ত ফাইল অনুমোদন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৭তম নিবন্ধনে উত্তীর্ণদের আবেদনের সুযোগ দিতে এনটিআরসিএ’র চিঠি আমরা পেয়েছি। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রবিউল ইসলামের দপ্তরে রয়েছে। আদালতের নির্দেশনার কারণে তিনি আবেদন সংক্রান্ত ফাইলের অনুমোদন দেননি।

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান বলেন. ১৭তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ যে সকল প্রার্থীর বয়স ৩৫ বছর অতিক্রম হয়েছে তাদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমরা তা বাস্তবায়ন করব।

এদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তি আগামী রোববার (৩১ মার্চ) প্রকাশিত হতে পারে। এনটিআরসিএর একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আগামী রোববার গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। তবে এর আগেও গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। কোনো জটিলতা তৈরি হলে এপ্রিলে শুরুতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেন, আমরা চলতি (মার্চ) মাসেই ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। সেভাবেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শ…
  • ০২ আগস্ট ২০২৬
‘সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে’
  • ০২ আগস্ট ২০২৬
ইউএইচএফপিও থেকে বদলির পর সিভিল সার্জন হয়ে ফেরা ডা. মনিরুজ্জ…
  • ০২ আগস্ট ২০২৬
চীনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ২৫, বাড়তি সতর্কতা জারি
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৩ জেলায় নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএর সভা মঙ্গলবার, আলোচনায় ৪ ইস্যু
  • ০২ আগস্ট ২০২৬