১৮তম নিবন্ধনের প্রিলির ফল ও লিখিত পরীক্ষা নিয়ে যা বললেন সচিব

২৪ মার্চ ২০২৪, ০৭:৩৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
ওবায়দুর রহমান ও এনটিআরসিএ লোগো

ওবায়দুর রহমান ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

যে কোনো নিবন্ধন পরীক্ষার পর আমরা আউটসোর্সিং করি। এবারও বিজ্ঞপ্তি দিয়ে আউটসোর্সিং করা হয়েছে। আমরা ১০টি প্রতিষ্ঠান পেয়েছি যারা খাতা মূল্যায়নে আগ্রহী। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই ১০টির মধ্যে একটি প্রতিষ্ঠান নির্বাচন করব। এরপর ১৮তম নিবন্ধনের ওএমআর শিট মূল্যায়ন শুরু হবে।

সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান।

তিনি বলেন, চলতি (মার্চ) মাসের মধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানের মাধ্যমে খাতা মূল্যায়ন শুরু হবে। এরপর ২০ থেকে ২৫ দিন লাগবে ওএমআর শিট দেখতে। আমরা ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাই না। আশা করছি এপ্রিলের মধ্যে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে পারব।

১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে আয়োজন করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ সচিব আরও বলেন, এপ্রিলের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ করা গেলে মে মাসের মধ্যে লিখিত পরীক্ষা আয়োজনের চেষ্টা করা হবে।

এর আগে গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950