এনটিআরসিএ: শূন্য পদের তথ্য সংশোধন সোমবার শেষ হচ্ছে

২৪ মার্চ ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের শূন্য পদ পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা হবে। এনটিআরসিএ স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্য পদের তথ্য পেয়েছে। সবচেয়ে বেশি পদ শূন্য মাদ্রাসায়। আগামীকাল সোমাবার (২৫ মার্চ) পর্যন্ত এসব শূন্য পদের তথ্য সংশোধন করা যাবে।

এনটিআরসিএ পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ পর্যন্ত দাখিল করা তথ্যে ভুল-ত্রুটি থাকলে রিকুইজিশন প্ল্যাটফর্মে সংশোধন/সংযোজন/বিয়োজন করা যাবে ২৫ মার্চ রাত ১২টা পর্যন্ত। এ সংক্রান্ত নির্দেশিকা এনটিআরসিএ ওয়েবসাইটের ই-রিকুইজিশন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। 

জেলা শিক্ষা অফিসাররা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ই-রিকুইজিশন পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ২৫ মার্চের মধ্যে অনলাইনে জমা দেবেন। যাচাইয়ের সময় ভুল-ত্রুটি ধরা পড়লে প্রতিষ্ঠানপ্রধানকে দিয়ে সংশোধনের পর জমা দেওয়া যাবে।

আরো পড়ুন: স্কুল-কলেজের সভাপতি হওয়ার মানদণ্ড নির্ধারণ হচ্ছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) শূন্য পদের সংখ্যা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক। ৯৬ হাজার ৮০৬টি পদের মধ্যে স্কুলে ৪২ হাজার ৮৬৬টি, কলেজে চার হাজার ৩৭১, কারিগরিতে এক হাজার ৯৫৭ এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। চলতি মার্চ মাসের শেষে অথবা এপ্রিলের শুরুতে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে এনটিআরসিএ।

গত ২৯ ফেব্রুয়ারি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়। গত ১৯ মার্চ পর্যন্ত ফি পরিশোধ করতে পেরেছেন সংশ্লিষ্টরা।

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শ…
  • ০২ আগস্ট ২০২৬
‘সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে’
  • ০২ আগস্ট ২০২৬
ইউএইচএফপিও থেকে বদলির পর সিভিল সার্জন হয়ে ফেরা ডা. মনিরুজ্জ…
  • ০২ আগস্ট ২০২৬
চীনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ২৫, বাড়তি সতর্কতা জারি
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৩ জেলায় নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএর সভা মঙ্গলবার, আলোচনায় ৪ ইস্যু
  • ০২ আগস্ট ২০২৬