শূন্য পদের তথ্য সংশোধন সোমবারের মধ্যে

২২ মার্চ ২০২৪, ০১:২৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
এনটিআরসিএর কার্যালয়

এনটিআরসিএর কার্যালয় © ফাইল ফটো

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংশোধন করা যাবে আগামী সোমবার (২৫ মার্চ) পর্যন্ত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসা প্রধানদের দাখিল করা তথ্যে যদি ভুল ত্রুটি থাকে তবে তা রিকুইজিশন প্লাটফর্মে সংশোধন/সংযোজন/বিয়োজন করা যাবে আগামী ২০ মার্চ সকাল ১০টা থেকে ২৫ মার্চ রাত ১২টা পর্যন্ত।

তথ্য সংশোধন সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, ওয়েবসাইটের ই-রিকুইজিশন প্লাটফর্ম নামে পাওয়া যাবে। এ কর্মক্রম জেলা শিক্ষা অফিসারেরা ২০ মার্চ থেকে তাদের আওতাধীন সব উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ই-রিকুইজিশন ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ২৫ মার্চের মধ্যে অনলাইনে জমা দেবেন। ই-রিকুইজিশন যাচাইয়ের সময়ে কোনো ভুল-ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে তা সংশোধন করে জমা দেবেন।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ শুরু হয়। গত ১৮ মার্চ আবেদনের সময় শেষ হলেও ১৯ মার্চ পর্যন্ত ফি পরিশোধ করা যায়।

‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
 নতুন পে-স্কেল অনুযায়ী কবে থেকে বর্ধিত বেতন পাবেন সরকারি চা…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষা প্রস্তুতির দুশ্চিন্তায় কলেজছাত্রীর আত্মহত্যা, চিরকু…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬