১৩-১৭তম নিবন্ধনধারীদের ভাইভার নম্বর যুক্ত করা হয়নি: সচিব

২০ মার্চ ২০২৪, ০৮:৪৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
নিবন্ধনধারীদের সঙ্গে কথা বলছেন এনটিআরসিএ সচিব

নিবন্ধনধারীদের সঙ্গে কথা বলছেন এনটিআরসিএ সচিব © ফাইল ছবি

১৩তম থেকে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থীর মৌখিক পরীক্ষার নম্বর যুক্ত করা হয়নি। ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের কারণে ভাইভার নম্বর যুক্ত করা যায়নি।

বুধবার (২০ মার্চ) দুপুরে ১-১২তম নিবন্ধনধারীদের সরাসরি নিয়োগের দাবিতে আয়োজিত কর্মসূচিতে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান।

তিনি বলেন, ১-১২তম নিবন্ধনধারীদের জন্য ১৩-১৭তম নিবন্ধনে উত্তীর্ণদের ভাইভার নম্বর যুক্ত করা যাচ্ছে না। কেননা ১-১২তম নিবন্ধনে মৌখিক পরীক্ষা ছিল না। ১৩-১৭তম নিবন্ধনধারীদের ভাইভার নম্বর যুক্ত করা হলে ১-১২তমদের সঙ্গে নম্বরের ব্যবধান অনেক হয়ে যেত। সেজন্য নম্বর যুক্ত করা হয়নি।

এনটিআরসিএ’র সচিব আরও বলেন, ১৩-১৭তম নিবন্ধনধারীদের কেবল মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। তবে তাদের ভাইভার নম্বর যোগ করা হয়নি। কেউ যদি প্রমাণ করতে পারেন যে ১৩-১৭তম নিবন্ধনধারীদের মৌখিক পরীক্ষার নম্বর যুক্ত করা হয়েছে, তাহলে আমি আজই চাকরি ছেড়ে দেব।

এর আগে বুধবার সকাল থেকে সরাসরি নিয়োগের দাবিতে ১-১২তম নিবন্ধনধারীরা এনটিআরসিএ’র কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। বিকেল পৌনে চারটা পর্যন্ত এনটিআরসিএর কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা।

‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
 নতুন পে-স্কেল অনুযায়ী কবে থেকে বর্ধিত বেতন পাবেন সরকারি চা…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষা প্রস্তুতির দুশ্চিন্তায় কলেজছাত্রীর আত্মহত্যা, চিরকু…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬