নিবন্ধনধারীদের যে আশ্বাস দিলেন এনটিআরসিএ চেয়ারম্যান

২০ মার্চ ২০২৪, ০৭:১২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
সাইফুল্লাহিল আজম ও এনটিআরসিএ লোগো

সাইফুল্লাহিল আজম ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

সরাসরি নিয়োগের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করেছেন ১-১২তম নিবন্ধন সনদধারীরা। এ সময় এনটিআরসিএ’র চেয়ারম্যানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনরতরা।

অবরোধ প্রত্যাহার শেষে আন্দোলনকারীদের নেতারা জানান, এনটিআরসিএ’র চেয়ারম্যান সাইফুল্লাহিল আজমের দুটি আশ্বাসের কারণে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো- সরকারে উচ্চপর্যায়ে সরাসরি নিয়োগের বিষয়টি উপস্থাপন করা এবং ঈদের পর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া। এ দুটি আশ্বাসের কারণে আন্দোলন স্থগিত করা হয়েছে।

আন্দোলনকারীদের একটি সূত্র জানিয়েছে, সকাল থেকে সড়কে অবস্থান করে আন্দোলন করছিলেন তারা। আন্দোলনের এক পর্যায়ে এক আওয়ামী লীগ নেতার মাধ্যমে এনটিআরসিএ’র চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। প্রায় দুই ঘণ্টা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে এসে কর্মসূচি প্রত্যাহার করে নেন।

এর আগে বুধবার সকাল থেকে সরাসরি নিয়োগের দাবিতে ১-১২তম নিবন্ধনধারীরা এনটিআরসিএ’র কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। বিকেল পৌণে চারটা পর্যন্ত এনটিআরসিএর কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা।

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950