৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে—জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

১৯ মার্চ ২০২৪, ০৭:৪১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেছেন, চলতি মাসের শেষ দিকে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এরপর জুন অথবা জুলাই মাসে পরবর্তী গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) ১-১৫তম (অনুর্ধ্ব ৩৫) নিবন্ধন সনদধারী ফোরামের এক প্রতিবাদ কর্মসূচি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, শিক্ষামন্ত্রী বছরে চারবার গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছেন। আমরা হয়তো এ বছর এটি পারব না। আগামী বছর থেকে এক বছরে চারবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ বছর তিনটি গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা রয়েছে। একটি চলতি মাসেই দিতে চাই। পরবর্তীতে জুন-জুলাইয়ে আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

১-১৫তম নিবন্ধন সনদধারীদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর হয়নি তাদের আসন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া প্রসঙ্গে সাইফুল্লাহিল আজম বলেন, আইন অনুযায়ী যাদের সনদের মেয়াদ তিন বছর অতিক্রম হয়ে গেছে তাদের আমরা আবেদনের সুযোগ দিতে পারি না। এটি আমাদের হাতে নেই। তবে সরকার চাইলে বিষয়টি সমাধান করতে পারবে।

তিনি আরও বলেন, আমি কেউ না। আইন যা বলবে আমি তা প্রতিপালন করবো। একটি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় আইন অনুযায়ী। আপনাদের বিষয়টি আমি অনুধাবন করেছি। তবে আমার হাতে কিছু করার নেই। কোর্ট যদি আদেশ দেয় অথবা রাজনৈতিকভাবে যদি এটার সমাধান করা যায় তাহলে আবেদনের সুযোগ দিতে আমাদের কোনো সমস্যা নেই।

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শ…
  • ০২ আগস্ট ২০২৬
‘সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে’
  • ০২ আগস্ট ২০২৬
ইউএইচএফপিও থেকে বদলির পর সিভিল সার্জন হয়ে ফেরা ডা. মনিরুজ্জ…
  • ০২ আগস্ট ২০২৬
চীনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ২৫, বাড়তি সতর্কতা জারি
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৩ জেলায় নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএর সভা মঙ্গলবার, আলোচনায় ৪ ইস্যু
  • ০২ আগস্ট ২০২৬