পা ধরে কাঁদলেন নিবন্ধনধারীরা, যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

১৯ মার্চ ২০২৪, ০৬:৫৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
পা ধরে কান্না করছেন নিবন্ধনধারীরা

পা ধরে কান্না করছেন নিবন্ধনধারীরা © ভিডিও থেকে সংগৃহীত

আসন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজমের পা ধরে কেঁদেছেন ১-১৫তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীরা। এ সময় এনটিআরসিএ চত্ত্বরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) আবেদনের সুযোগ চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ১-১৫তম (অনুর্ধ্ব ৩৫) নিবন্ধন সনদধারী ফোরাম। কর্মসূচি চলাকালীন এনটিআরসিএ’র চেয়ারম্যান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসলে চাকরিপ্রার্থীরা তার পা ধরে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় এনটিআরসিএ’র চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেন, আইন অনুযায়ী যাদের সনদের মেয়াদ তিন বছর অতিক্রম হয়ে গেছে তাদের আমরা আবেদনের সুযোগ দিতে পারি না। এটি আমাদের হাতে নেই। তবে সরকার চাইলে বিষয়টি সমাধান করতে পারবে।

তিনি বলেন, আমি কেউ না। আইন যা বলবে আমি তা প্রতিপালন করবো। একটি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় আইন অনুযায়ী। আপনাদের বিষয়টি আমি অনুধাবন করেছি। তবে আমার হাতে কিছু করার নেই। কোর্ট যদি আদেশ দেয় অথবা রাজনৈতিকভাবে যদি এটার সমাধান করা যায় তাহলে আবেদনের সুযোগ দিতে আমাদের কোনো সমস্যা নেই।

এর আগে মঙ্গলবার বেলা ১২টা থেকে এনটিআরসিএ’র কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন শুরু করেন নিবন্ধনধারীরা। আন্দোলনের এক পর্যায়ে তারা এনটিআরসিএ’র কার্যালয়ে প্রবেশপথে বসে পড়েন।

‘ছাত্রলীগ সন্ত্রাসীদের দায়ভার ছাত্রদল নিবে না’ বলা নেতাকে ছ…
  • ০৩ মার্চ ২০২৬
সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাত্রজনতা জুলাইয়ের পথে হাঁটবে:…
  • ০৩ মার্চ ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে লাভবান হচ্ছে রাশিয়া
  • ০৩ মার্চ ২০২৬
রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে ক্যাব রাজশাহীর সচেতনতামূলক সভা
  • ০৩ মার্চ ২০২৬
নতুন শিক্ষা সচিব হলেন আবদুল খালেক
  • ০৩ মার্চ ২০২৬
চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার
  • ০৩ মার্চ ২০২৬