৫ম গণবিজ্ঞপ্তি: শূন্য পদের তথ্য সংগ্রহের সময় বাড়ছে না

১৮ মার্চ ২০২৪, ০৪:০৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদের তথ্য দেওয়ার সময় বাড়ানো হচ্ছে না। আজ সোমবার (১৮ মার্চ) এ কার্যক্রম শেষ হচ্ছে। প্রাপ্ত শূন্য পদের তথ্য দিয়ে ৫ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শূন্য পদের তথ্য দেওয়ার সময় বাড়ানো হবে না। আমরা দ্রুত ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নতুন করে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তির কার্যক্রম পেছাতে চাই না।

জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ শুরু হয়। আজ সোমবার আবেদনের সময় শেষ হলেও আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। নির্ধারিত সময়ের পর আর ফি জমা দেওয়া যাবে না। 

শূন্য পদের তথ্য সংগ্রহ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছিল, ৫ম গণবিজ্ঞপ্তির আওতায় এনটিআরসিএ-এর অধিভুক্ত চাহিদা প্রদান ইচ্ছুক সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নতুনভাবে চাহিদা প্রদান করতে হবে। পূর্বে জারিকৃত কোন গণবিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত চাহিদা কোনভাবেই বহাল থাকবে না। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ই-রিকুজিশন প্রদানের তারিখ পর্যন্ত প্রাপ্ত সকল শূন্য পদের চাহিদা পুনরায় প্রদান করতে হবে। অফলাইনে, হার্ডকপিতে অথবা ই-মেইলে কোন চাহিদা গ্রহণযোগ্য হবে না।

এনটিআরসিএ জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নিজস্ব User ID এবং Password ব্যবহার করে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা এনটিআরসিএ এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুইজিশন নামক সেবা বক্সের ই-রিকুইজিশন লগইন অপশনে ক্লিক করে e-Requisition প্লাটফরমে প্রবেশ করতঃ অনলাইন ফরমটি পূরণপূর্বক শুধুমাত্র MPO ভুক্ত শুন্যপদের অধিযাচন প্রেরণ করবেন। অনলাইন ফরমটি পূরণের সময় এনটিআরসিএ'র ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুইজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শূন্য পদের তালিকাটি ই-রিকুইজিশন গ্রহণকালে একই সঙ্গে আঞ্চলিক পরিচালক/ উপপরিচালকবৃন্দ যাচাই করতে পারবেন। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শূন্য পদের তালিকায় কোন ভুল/অসংগতি লক্ষ্য করলে আঞ্চলিক পরিচালক / উপপরিচালক সংশ্লিষ্ট DEO-কে অবহিত করবেন। DEO তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ই-রিকুইজিশনটি সংশোধনপূর্বক নির্ধারিত তারিখের মধ্যেই এনটিআরসিএ বরাবর Submit করবেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের (entry level) শুধুমাত্র MPO ভুক্ত পদে শিক্ষকের শূন্যপদের অধিযাচন/চাহিদা প্রদানের জন্য এ বিজ্ঞপ্তি জারি করা হলো। কোন NON_MPO ভুক্ত পদে চাহিদা প্রদান করা যাবে না।

আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence