১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ প্রার্থী

১৪ মার্চ ২০২৪, ০৯:৪৬ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ প্রার্থী

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ প্রার্থী © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে এবার আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী। 

শুক্রবার (১৫ মার্চ) দেশের সব বিভাগীয় শহরের কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে।

এর আগে গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এই ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০।

প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা পড়বে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০%। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব-স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

পরীক্ষার্থীর জন্য নির্দেশনা
প্রার্থীর কেন্দ্রের নাম পরীক্ষার প্রবেশপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষার হলে কালো বলপয়েন্ট কলম সঙ্গে আনতে হবে। কোনো ধরনের মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950