সনদ বাতিল ইস্যু—সমাধানে যা করবে এনটিআরসিএ

০৫ মার্চ ২০২৪, ০৬:৫৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

শিক্ষক নিবন্ধনের সনদের মেয়াদ তিন বছর হওয়ায় ১-১৫তম নিবন্ধনধারীদের সনদ বাতিলের উপক্রম হয়েছে। এ অবস্থায় করণীয় জানতে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেন, ‘১-১৫তম নিবন্ধনধারীদের দাবিগুলো সুরাহার জন্য প্রধান বিচারপতির কাছে যাব। আগামী ১২ মার্চ প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করব।’

জানা গেছে, আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন এনটিআরসিএ’র চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম। প্রধান বিচারপতির কাছে তিনি সনদের বিষয়ে করণীয় জানতে চাইবেন। পরবর্তীতে প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত দেবেন সেটিই বাস্তবায়ন করবে এনটিআরসিএ।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, শিক্ষক নিবন্ধনের বিধিমালা এবং আপিল বিভাগের মতামত অনুযায়ী ১-১৫তম শিক্ষক নিবন্ধনধারীদের সনদের মেয়াদ নেই। তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। তবে নিবন্ধনধারীদের আন্দোলনের কারণে এ বিষয়ে নতুন করে ভাবা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা জানান, ১-১৫তম নিবন্ধনধারীদের বিষয়টি এখন ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত দেবে সেটিই প্রতিপালন করা হবে। প্রধান বিচারপতি যদি মনে করেন ১-১৫তম নিবন্ধনধারীদের আবেদনের সুযোগ দেওয়া দরকার, তাহলে তারা আবেদন করতে পারবেন। 

এ বিষয়ে এনটিআরসিএ’র চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেন, ‘নিবন্ধনে টিকেছে এটা তাদের অপরাধ নয়। তাদের চাকরি দিতেই আমরা এই দায়িত্বে রয়েছি। আন্দোলনকারীদের দাবি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে আলোচনা করব। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটি সবাইকে মেনে নিতে হবে।’

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950