শূন্য পদের তথ্য দিতে একগুচ্ছ নির্দেশনা এনটিআরসিএ’র

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

৫ম গণবিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদের তথ্য দেওয়ার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। সাথে তথ্য দেওয়ার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনটিআরসিএ’র পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ৫ম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে অনলাইনে এমপিওভুক্ত শূন্য পদের অধিযাচন/চাহিদা (e- Requisition) সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উক্ত অধিযাচন / চাহিদা (e-Requisition) কার্যক্রম আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে এবং অধিযাচন (e-Requisition) ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মার্চ রাত ১২টা পর্যন্ত।

এতে বলা হয়, ৫ম গণবিজ্ঞপ্তির আওতায় এনটিআরসিএ-এর অধিভুক্ত চাহিদা প্রদান ইচ্ছুক সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নতুনভাবে চাহিদা প্রদান করতে হবে। পূর্বে জারিকৃত কোন গণবিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত চাহিদা কোনভাবেই বহাল থাকবে না। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ই-রিকুজিশন প্রদানের তারিখ পর্যন্ত প্রাপ্ত সকল শূন্য পদের চাহিদা পুনরায় প্রদান করতে হবে। অফলাইনে, হার্ডকপিতে অথবা ই-মেইলে কোন চাহিদা গ্রহণযোগ্য হবে না।

এনটিআরসিএ জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নিজস্ব User ID এবং Password ব্যবহার করে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা এনটিআরসিএ এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুইজিশন নামক সেবা বক্সের ই-রিকুইজিশন লগইন অপশনে ক্লিক করে e-Requisition প্লাটফরমে প্রবেশ করতঃ অনলাইন ফরমটি পূরণপূর্বক শুধুমাত্র MPO ভুক্ত শুন্যপদের অধিযাচন প্রেরণ করবেন। অনলাইন ফরমটি পূরণের সময় এনটিআরসিএ'র ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুইজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক অনলাইনে ই-রিকুইজিশন দাখিলের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (USEO) এবং পরবর্তীতে জেলা শিক্ষা অফিসার (DEO) তাদের নিজ নিজ User ID/Password ব্যবহার করে ই- রিকুইজিশন প্লাটফরমে প্রবেশ করবেন এবং প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক প্রেরিত শূন্য পদের তালিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইপূর্বক অনলাইনে সাবমিট করবেন।

এতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শূন্য পদের তালিকাটি ই-রিকুইজিশন গ্রহণকালে একই সঙ্গে আঞ্চলিক পরিচালক/ উপপরিচালকবৃন্দ যাচাই করতে পারবেন। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শূন্য পদের তালিকায় কোন ভুল/অসংগতি লক্ষ্য করলে আঞ্চলিক পরিচালক / উপপরিচালক সংশ্লিষ্ট DEO-কে অবহিত করবেন। DEO তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ই-রিকুইজিশনটি সংশোধনপূর্বক নির্ধারিত তারিখের মধ্যেই এনটিআরসিএ বরাবর Submit করবেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের (entry level) শুধুমাত্র MPO ভুক্ত পদে শিক্ষকের শূন্যপদের অধিযাচন/চাহিদা প্রদানের জন্য এ বিজ্ঞপ্তি জারি করা হলো। কোন NON_MPO ভুক্ত পদে চাহিদা প্রদান করা যাবে না।

৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950