৫ম গণবিজ্ঞপ্তি থেকে বাদ পড়ল ১-১৫তম নিবন্ধনে উত্তীর্ণরা

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
৫ম গণবিজ্ঞপ্তি থেকে ১-১৫তম নিবন্ধনধারীদের ব্যাচের অপশন তুলে দেওয়া হয়েছে

৫ম গণবিজ্ঞপ্তি থেকে ১-১৫তম নিবন্ধনধারীদের ব্যাচের অপশন তুলে দেওয়া হয়েছে © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তি থেকে ১ থেকে ১৫তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের বাদ দেওয়া হয়েছে। ৫ম গণবিজ্ঞপ্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটের ব্যাচের ঘর থেকে ১-১৫তম নিবন্ধন অপশন বাদ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও টেলিটের যৌথ উদ্যোগে তৈরিকৃত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটের লগইন অংশে প্রবেশ করে দেখা গেছে, সেখানে রোল নম্বর এবং ব্যাচ নম্বর লিখে প্রবেশ করতে হবে। রোল নম্বরের ঘরে যেকোনো রোল লেখার সুযোগ থাকলেও ব্যাচের ঘরে কেবলমাত্র ১৬তম এবং ১৭তম শিক্ষক নিবন্ধন অপশন দেওয়া হয়েছে। যদিও ৪র্থ গণবিজ্ঞপ্তিতে বাচের ঘরে ১ থেকে ১৬তম নিবন্ধন উল্লেখ ছিল।

এ বিষয়ে জানতে এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম এবং সংস্থাটির সচিব ওবায়দুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।

৫ম গণবিজ্ঞপ্তির জন্য প্রস্তুতকৃত ওয়েবসাইটে ঢুকতে এখানে ক্লিক করুন

জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন নীতিমালায় সনদের মেয়াদ তিন বছর উল্লেখ রয়েছে। তবে নানা কারণে সেই নীতিমালা বাস্তবায়ন করা যায়নি। ৫ম গণবিজ্ঞপ্তিতে নীতিমালা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আপিল বিভাগের সলিসিটরের মতামত নেওয়া হয়েছে। মতামত পাওয়ার পরই ১-১৫তম নিবন্ধনে উত্তীর্ণদের সনদ বাতিল করল এনটিআরসিএ।

 

নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজি হলেন মোজাম্মেল হো…
  • ০২ আগস্ট ২০২৬
পুলিশের গাড়িতে উগ্রবাদী হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, সতর্কত…
  • ০২ আগস্ট ২০২৬
হামের জেনেটিক পরিবর্তন হয়নি, ভ্যাকসিনের কার্যকর প্রভাব মিলে…
  • ০২ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো বদলি হলেন এমপিওভুক্ত এক শিক্ষক
  • ০২ আগস্ট ২০২৬