৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসিএ’র সঙ্গে টেলিটকের সভা

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সঙ্গে অনানুষ্ঠানিক সভা করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এনটিআরসিএ’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করতে টেলিটকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের ডাকা হয়েছিল। ই-রেজিস্ট্রেশন কৃত প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে তথ্য হালনাগাদ করেছে কি না সে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরুর তাগাদা দেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, চলতি মাসের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরুর বিষয়ে আলোচনা করতে টেলিটকের কর্মকর্তাদের ডাকা হয়েছিল। আমরা কিছু তথ্য তাদের যাচাই করতে বলেছি। এই প্রক্রিয়া দ্রুত শেষ করে শূন্য পদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হবে। এজন্য কিছু কাজ বাকি রয়েছে। সে বিষয়ে আলোচনা করতে টেলিটকের কর্মকর্তাদের ডাকা হয়েছিল।

কবে নাগাদ শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ’র সচিব আরও বলেন, আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করতে। এজন্য টেলিটককে অনুরোধ করা হয়েছে। 

নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজি হলেন মোজাম্মেল হো…
  • ০২ আগস্ট ২০২৬
পুলিশের গাড়িতে উগ্রবাদী হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, সতর্কত…
  • ০২ আগস্ট ২০২৬
হামের জেনেটিক পরিবর্তন হয়নি, ভ্যাকসিনের কার্যকর প্রভাব মিলে…
  • ০২ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো বদলি হলেন এমপিওভুক্ত এক শিক্ষক
  • ০২ আগস্ট ২০২৬