৫ম গণবিজ্ঞপ্তি কবে—জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
সাইফুল্লাহিল আজম

সাইফুল্লাহিল আজম © ফাইল ছবি

‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। খুব দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপাকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম।

এপ্রিলের মধ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে—এমন খবর শোনা যাচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এনটিআরসিএ’র চেয়ারম্যান জানান, ‘আমরা এপ্রিলের আগেই ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এজন্য সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। শূন পদের তথ্য সংগ্রহের পরপরই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের দপ্তরে এসেছিলেন। শিক্ষক সংকট দূর করতে দ্রুত নিয়োগ কার্যক্রম পরিচালনার আহবান জানিয়েছেন। আমরাও চাচ্ছি দ্রুত শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে। আশা করছি এপ্রিলের আগেই ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।’

প্রসঙ্গত, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতিবছর একাধিক গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএ’র। এজন্য বছরে একাধিকবার শূন্য পদের তথ্যও সংগ্রহ করা হবে। 

৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950