নিবন্ধন সনদের মেয়াদ কতদিন—জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
সাইফুল্লাহিল আজম

সাইফুল্লাহিল আজম © ফাইল ছবি

শিক্ষক নিবন্ধনের বিধিমালায় নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর উল্লেখ রয়েছে। নিবন্ধন সনদের মেয়াদের বিষয়ে আপিল বিভাগের একটি রায়ও রয়েছে। আমাদের আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ সব কথা বলেন বেসরকার শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম।

এনটিআরসিএ’র চেয়ারম্যান জানান, আমরা খুব দ্রুত ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এর আগে আমাদের একটি সভা হবে। সেই সভায় নিবন্ধন সনদের মেয়াদ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন আপিল বিভাগের রায়ের প্রতি সম্মান রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশিকা পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। নিবন্ধনের বিধিমালা অনুযায়ী, প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশের পর থেকে সনদের মেয়াদ হবে তিন বছর। তবে গণবিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হওয়ায় সনদের মেয়াদ ৩৫ বছর পর্যন্ত ধরত এনটিআরসিএ। সেই নিয়মের পরিবর্তন আনতে যাচ্ছে সংস্থাটি।

৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950