অবসরে গেলেন এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান

২০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
এনামুল কাদের খান

এনামুল কাদের খান © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান পদ থেকে অবমুক্ত হয়ে অবসরোত্তর ছুটিতে গেলেন এনামুল কাদের খান। চেয়ারম্যান অবসরে যাওয়ায় এনটিআরসিএর সদস্য এস এম মাসুদুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বুধবার এনামুল কাদের খান এনটিআরসিএ থেকে অবমুক্ত হয়েছেন এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারের এ অতিরিক্ত সচিবের অবসরোত্তর ছুটি শুরু হচ্ছে। তার চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় ৬৭ হাজারের বেশি নতুন শিক্ষক নিয়োগ সুপারিশ পেয়েছেন। 

এর আগে ২০২১ খ্রিষ্টাব্দের ৩ মে অতিরিক্ত সচিব এনামুল কাদের খান এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে পদায়ন পান। এর আগে তিনি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত ছিলেন।

অপ্রতিম হত্যাকাণ্ডে আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে বসলেন ঢাকা দক্ষিণের দুই মেয়র প্রার্থী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে চলন্ত বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আরও একজন আটক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬