সেসিপে নিয়োগের চূড়ান্ত সুপারিশ এ সপ্তাহেই

১১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও সেসিপের লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও সেসিপের লোগো © ফাইল ছবি

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের চলতি সপ্তাহেই নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। চূড়ান্ত সুপারিশের ফল প্রস্তুত করতে টেলিটককে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর থেকে সেসিপে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণ কার্যক্রম শুরু হয়। যা চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ভি-রোল ফরম যাচাই শেষে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হয়। এরপর পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে প্রার্থীদের নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে এনটিআরসিএ।

আরও পড়ুন: ৮১ দেশের জনসংখ্যাকে ছাড়াল ১৮তম নিবন্ধনের আবেদন

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএ’র সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সেসিপের মাধ্যমে ১৬৯ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছিল। তবে নানা কারণে সেই সংখ্যা কমে ৭২ জন হয়েছে। এই ৭২ জনকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে মন্ত্রণালয়ের অনুমতি গেছে।’

এ বিষয়ে এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খান জানান, সেসিপে নিয়োগের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের তথ্য টেলিটকের কাছে পাঠানো হয়েছে। আশা করছি আগামীকাল মঙ্গলবার অথবা আগামী বুধবার প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ পাবেন।

এদিকে দ্রুত চূড়ান্ত সুপারিশের দাবি জানিয়েছেন সেসিপের গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের সভাপতি রাশেদ মোশাররফ। তিনি বলেন, প্রাথমিক সুপারিশের প্রায় চার মাস হতে চললেও এখনও চূড়ান্ত সুপারিশ করা হয়নি। দ্রুত চূড়ান্ত সুপারিশের দাবি জানাচ্ছি।

অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬