রিটের কারণে চূড়ান্ত সুপারিশে বিলম্ব হবে না: এনটিআরসিএ

৩১ জুলাই ২০২৩, ০৪:৪৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ না পেয়ে এক প্রার্থী আদালতে রিট করেছেন। ওই প্রার্থীর রিটের কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ বিলম্ব হবে না বলে জানিয়েছে এনটিআরসিএ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, মেধাতালিকায় এগিয়ে থেকেও নিয়োগের সুপারিশ পাননি জানিয়ে আদালতে রিট করেন বরিশালের এক চাকরিপ্রার্থী। রিটের শুনানি শেষে আদালত তাকে বরিশালের তিন জেলার যেকোনো একটি সুপারিশ করতে বলেন। তবে এই সুপারিশ করেমি সংস্থাটি।

এনটিআরসিএ বলছে, রিটকারী ব্যক্তির দাবি সঠিক নয়। কম্পিউটার বিষয়ে দুটি আলাদা নিবন্ধন দেওয়া হয়। একটি হলো কম্পিউটার সায়েন্স, অপরটি হলো কম্পিউটার স্টাডিজ। এই দুটি বিষয় সমন্বয় করে একটি মেধাতালিকা তৈরি করা হগ। সমন্বিত মেধাতালিকায় যিনি এগিয়ে ছিলেন তিনিই নিয়োগের সুপারিশ পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, রিটের ফলে যে রুল জারি করা হয়েছে সেটি উপেক্ষা করে চূড়ান্ত সুপারিশ করা হলে কোনো সমস্যা হবে কি না সেটি জানতে চেয়ে অ্যাটর্নি জেনারেলের মতামত চাওয়া হবে। অ্যাটর্নি জেনারেলের মতামত পাওয়ার চূড়ান্ত সুপারিশের কাজ শুরু করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার অতিরিক্ত দায়িত্ব পালকারী সদস্য এস এম মাসুদুর রহমান জানান, রিটের কারণে চূড়ান্ত সুপারিশে কোনো জটিলতা তৈরি হবে না। তবুও সলিসিটরের মতামত চাওয়া হবে। মতামত পাওয়ার চূড়ান্ত সুপারিশ নিয়ে কাজ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬