চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধাতালিকা নিয়ে যা জানা গেল

১৯ জুন ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এর নিয়োগ সুপারিশ পেয়েছেন মাত্র ৩২ হাজার জন। এই অবস্থায় চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধাতালিকা দেওয়া হবে কি না সে বিষয়ে আলোচনা চলছে।

চাকরিপ্রার্থীরা বলছেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে দ্বিতীয় মেধাতালিকা থেকে কয়েক হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছিল। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ ফাঁকা। এখান থেকে দ্বিতীয় মেধাতালিকায় নিয়োগের সুপারিশ করলে অনেকেরই চাকরি হবে। তাই চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের দাবি তাদের।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বলছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করে কোনো লাভ হবে না। কেননা যে বিষয়গুলোতে পদ শূন্য রয়েছে; সে বিষয়ের নিবন্ধনধারী নেই। তাই দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের কোনো সম্ভাবনা নেই।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪র্থ গণবিজ্ঞপ্তির ২য় মেরিট লিস্ট দেয়ার কোন সম্ভাবনা নেই। এক্ষেত্রে পোস্ট খালি থাকলেও ওই পদের যোগ্য লোক নেই। আবার যোগ্য লোক থাকলেও পোস্ট খালি নেই । কলেজ পর্যায়ে শূন্য পদের নেই বললেই চলে। তবে স্কুল পর্যায়ে অনেক ফাঁকা পদ থাকলেও সেসব পদের যোগ্য লোক নেই। 

তিনি আরও বলেন, এখন ১৭ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দেখার কাজ চলমান রয়েছে। এই নিবন্ধনের মাধ্যমে আমরা বেশ কিছু যোগ্য প্রার্থী পাব বলে আশাবাদী। তখন চতুর্থ গণবিজ্ঞপ্তির শূন্য পদসহ নতুন করে সংগৃহীত শূন্য পদ নিয়ে আমরা ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো।

এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950