ভুল চাহিদায় নিয়োগ পাওয়া প্রার্থীদের প্রতিস্থাপন করল এনটিআরসিএ

১৭ জুন ২০২৩, ০৩:৫৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় নিয়োগ পাওয়া এবং এমপিও জটিলতায় পড়া প্রার্থীদের প্রতিস্থাপন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

শুক্রবার প্রার্থীদের প্রতিস্থাপন করে বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ। এতে স্বাক্ষর করেছেন সংস্থাটির সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের ভুল চাহিদার কারণে যোগদান করতে পারেননি, যোগদান করেও এমপিওভুক্ত হতে না পারা এবং এমপিও পদে আবেদন করে নন-এমপিও পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের এমপিও পদে প্রতিস্থাপন করা হয়েছে। বিষয়টি সুপারিশপ্রাপ্ত প্রার্থী এবং প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিস্থাপিত হওয়া প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তৃতীয় গণবিজ্ঞপ্তির সেবা বক্স থেকে ফলাফল দেখতে পারবেন। এই সেবা বক্স থেকে চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদানের অনুরোধ করা হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬