ভি-রোল ফরম পূরণের সময় ফের বাড়াল এনটিআরসিএ

১৫ জুন ২০২৩, ০৫:৩৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম (ডি-রোল) অনলাইনে দাখিলের সময় ফের বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে ভি-রোল ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।

 বৃহস্পতিবার (১৫ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ডি-রোল) অনলাইনে পূরণ করে আবশ্যিকভাবে অনলাইনে দাখিল করার সময় ১৫ জু পর্যন্ত নির্ধারিত ছিল। 

প্রার্থীগণের সুবিধার্থে অনলাইনে ভি-রোল ফরম দাখিলের সময়সীমা আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোন প্রার্থী ডি-রোল ফরম দাখিল (Submit) না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

এর আগে গত ২৫ মে প্রথম দফায় ভি-রোল ফরম পূরণের সময় বাড়ানো হয়। প্রথম দফায় সময় বৃদ্ধির মেয়াদ আজ রাত ১২টা পর্যন্ত ছিল। তবে সেই সময় শেষ হওয়ার পূর্বেই নতুন করে সময় বাড়ানো হলো।

 এর আগে গত ১২ মার্চ চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। 

২০২২ সালের ২২ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল-কলেজে ৩৬ হাজার ৮৮২ জন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬
উচ্ছেদের দুই মাসেই ফের দখলে যশোর শিক্ষা বোর্ডের সামনের সরকা…
  • ২৩ আগস্ট ২০২৬
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন
  • ২৩ আগস্ট ২০২৬
হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬