জীববিজ্ঞানের প্রদর্শক পদে পুনঃসুপারিশ, নিয়োগ পাচ্ছেন ১১৪ জন

১৫ জুন ২০২৩, ০৯:৫১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

জীববিজ্ঞান প্রদর্শক পেদে নতুন করে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে আগে নির্বাচিত ৪১ জনসহ ১১৪ জনকে পুনঃসুপারিশ করা হয়েছে। 

বুধবার রাতে এনটিআরসিএ’র সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জীববিজ্ঞান প্রদর্শক পদে উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান উভয় বিষয়ের নিবন্ধন সনদধারীদের আবেদন বিবেচনা করে জীববিজ্ঞান প্রদর্শক পদের ফল পুনরায় প্রক্রিয়া করা হয়। আগে নির্বাচতি ৪১ জন প্রার্থীসহ মোট ১১৪ জন প্রদর্শক পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। আগে নির্বাচিত ৪১ জনের মধ্যে ১৩ জন আগের প্রতিষ্ঠানে পুনরায় নির্বাচিত হয়েছেন, ২৮ জনের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে, নতুনভাবে শূন্যপদে ১৬ জন নির্বাচিত হয়েছে আর ৫৭ জনের পদ ও প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে। ১১ জন প্রার্থী সহকারী শিক্ষকের সনদ নিয়ে প্রদর্শক পদে আবেদন করে নির্বাচিত হওয়ায় তাদের নির্বাচন বাতিল করা হয়েছে। যেসব প্রার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে, যারা নতুন নির্বাচন পেয়েছেন ও যাদের প্রাথমিক নির্বাচন বাতিল করা হয়েছে তাদের ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। এনটিআরসিএর ওয়েবসাইটে চতুর্থ গণবিজ্ঞপ্তি সেববক্সে প্রদর্শক পদে পুনঃনির্বাচন মেন্যুতে ফল দেখা যাবে।

এনটিআরসিএ বলছে, নতুন নির্বাচিত ১৬ প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান ও পদ পরিবর্তন হওয়া ৫৭ জন ও প্রতিষ্ঠান পরিবর্তন হওয়া ২৮জন সহ মোট প্রতিষ্ঠান পরিবর্তন হওয়া ৮৫ জন প্রার্থীর ভিরোল ফরম ফেরত পাঠানো হবে। ফরম ফেরত পাঠানোর সুবিধার্থে তাদের ট্র্যাকিং নম্বর আগামী ২০ জুনের মধ্যে এনটিআরসিএর কার্যালয়ের ৪১৫ নম্বর রুমে জমা দিতে বলা হয়েছে। এসব প্রার্থীকে আগের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে তথ্য হালনাগাদ করে ২৬ জুনের মধ্যে পুনরায় ভিরোল ফরম সাবমিট করতে হবে। ভিরোল ফরম না পাঠালো প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে।

এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950