৩২ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ হতে পারে জুলাইয়ে

২৮ মে ২০২৩, ০৬:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এনটিআরসিএ’র লোগো

এনটিআরসিএ’র লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ আগামী জুলাই মাসে করা হতে পারে। এনটিআরসিএ’র সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের সাথে নতুন শিক্ষকদের নিয়োগের বিষয়টি যুক্ত করা হবে। 

জানা গেছে, সারাদেশের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩২ হাজার ৪৩৮ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সুপারিশপ্রাপ্তদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ চলছে। আগামী ১৫ জুন পর্যন্ত নির্বাচিত প্রার্থীরা ভি-রোল ফরম জমা দিতে পারবেন।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, অনলাইনে ভি-রোল ফরম জমার সময় শেষ হওয়ার পর পুনরায় সময় বাড়ানো হবে কি না সে বিষয়ে সভা করা হবে। ওই সভায় সময় বাড়ানোর সিদ্ধান্ত না হলে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হবে। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া সাপেক্ষে জুলাই মাসের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।

আরও পড়ুন: ইনডেক্সধারীদের সুযোগ না দেয়ার কারণ জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক প্রার্থী এখনো ভি-রোল ফরম পূরণ করে জমা দেননি। তাদের কথা বিবেচনা করে আমরা ভি-রোল ফরম জমা দেওয়ার সময় বাড়িয়েছি। পরবর্তীতে আবারও সময় বাড়ানো হবে কি না সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে।

কবে নাগাদ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী অর্থবছরের সাথে আমরা শিক্ষকদের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়ার পরিকল্পনা করেছি। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের মধ্যে ৩২ হাজার প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।

এর আগে চলতি বছরের ১৩ মার্চ সারাদেশের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩২ হাজার ৪৩৮ জন নিবন্ধনধারীকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। বর্তমানে সুপারিশপ্রাপ্তদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ চলছে। প্রাথমিকভাবে ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম জমা দেওয়া যাবে বলে জানানো হলেও সেই সময় বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন: এনটিআরসিএর সামনে অবস্থানকারীদের ব্যানার কেড়ে নিল পুলিশ

জানা গেছে, ২০২২ সালে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল-কলেজে ৩৬ হাজার ৮৮২ জন নিয়োগ দেওয়ার কথা জানানো। গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত চলে। এক লাখের বেশি চাকরি প্রার্থী শিক্ষক হওয়ার আবেদন করেন। 

আবেদনকৃতদের তথ্য যাচাই-বাছাই শেষে ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। 

এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950