চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা বললেন চেয়ারম্যান

০৯ মে ২০২৩, ০৪:১৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
এনামুল কাদের খান ও এনটিআরসিএ লোগো

এনামুল কাদের খান ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণের কাজ চলছে। আগামী ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণ করা যাবে। এরপর পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন রয়েছে।

গত রোববার দুপুরে নিজ কার্যালয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. এনামুল কাদের খান।

তিনি বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই ৩৪ হাজার প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। আশা করছি এবারও সেই প্রক্রিয়াই অনুসরণ করতে পারবো। তবে ভেরিফিকেশন চলমান রেখে প্রার্থীদের সুপারিশপত্র দিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন। জুন মাসে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হতে পারে।

এনটিআরসিএ’র চেয়ারম্যান আরও বলেন, আগামী জুন অথবা জুলাই মাসে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়ার ইচ্ছা রয়েছে। তবে বিষয়টি নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের উপর। তারা অনুমতি দিতে আমরা দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সুপারিশপত্র দিয়ে দেব।

জানা গেছে, ২০২২ সালের ২২ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল-কলেজে ৩৬ হাজার ৮৮২ জন নিয়োগ দেওয়ার কথা জানানো। গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত চলে। এক লাখের বেশি চাকরি প্রার্থী শিক্ষক হওয়ার আবেদন করেন। 

আবেদনকৃতদের তথ্য যাচাই-বাছাই শেষে গতকাল রোববার ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। 

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬