চতুর্থ গণবিজ্ঞপ্তি

মেধাতালিকায় এগিয়ে থেকেও সুপারিশ না পাওয়া প্রার্থীদের অবস্থান কর্মসূচি কাল

০৬ মে ২০২৩, ০৬:২৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে মেধাতালিকায় এগিয়ে থেকেও সুপারিশ না পাওয়া চাকরিপ্রার্থীরা অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। আগামীকাল রোববার (৭ মে) তিন দফা দাবি আদায়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।

শনিবার (৬ মে) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ৪র্থ গণবিজ্ঞপ্তিতে ভুক্তভোগী ও নিয়োগ প্রত্যাশী শিক্ষক ফোরামের আহবায়ক মো. আনিসুর রহমান।

তিনি বলেন, আমরা অনেকেই যে ৪০টি প্রতিষ্ঠান পছন্দক্রমে দিয়েছিলাম। তার একটিতেও কাউকে সুপারিশ করা হয়নি। অথচ মেধাতালিকায় পিছিয়ে থেকে, আমাদের চেয়ে কম নম্বরধারীদের ওই প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুপারিশ করা হয়েছে। আমরা অনেকেই বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিয়েছি। তবে কোনো এনটিআরসিএ’র পক্ষ থেকে আমাদের সমস্যার কোনো সমাধান করা হয়নি।

মো. আনিসুর রহমান আরও বলেন, আগামীকাল সারা দেশ থেকে অসংখ্য ভুক্তভোগী এনটিআরসিএ’র সামনে আসবেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। তবে আামাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় করেই আমরা বাড়ি ফিরব।

ভুক্তভোগীদের তিন দাবি হলো-
*প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম এবং গণবিজ্ঞপ্তির ৭ নং পয়েন্ট অনুযায়ী সুপারিশ করতে হবে।
*প্রকাশিত ত্রুটিপূর্ণ প্রাথমিক ফলাফল বাতিল করতে হবে। একই সাথে এই ধরনের ভুলের সঠিক কারণ তুলে ধরতে হবে।
*পুনরায় নির্ভুল ফলাফল প্রকাশ করতে হবে।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬