১৭তম নিবন্ধন: কলেজ পর্যায়ের পরীক্ষা কাল

০৫ মে ২০২৩, ১১:৩২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, দেশের ৮টি বিভাগীয় শহরের ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ পর্যায়ের পরীক্ষা হবে। পরীক্ষায় ৭৩ হাজার প্রার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ চলবে।

এদিকে শুক্রবার স্কুল ও স্কুল-২ পর্যায়ের পরীক্ষায় উপস্থিত ছিলেন ৫৭ হাজার ২৭৪ জন প্রার্থী। অনুপস্থিত ছিলেন প্রায় ২১ হাজার প্রার্থী। ৩ জন প্রার্থী বহিষ্কৃত হয়েছেন। ৭৮ হাজারের বেশি প্রার্থী স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

প্রসঙ্গত, আটটি বিভাগীয় শহরের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭তম শিক্ষক নিবন্ধনের স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

মেডিকেল কলেজে সংঘর্ষে আহত সেই শিক্ষার্থীর দৃষ্টিশক্তি হারান…
  • ২৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬