শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন সরাসরিও করা যাবে

০২ মে ২০২৩, ০৫:১৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ সরাসরি কিংবা ডাকযোগেও করা যাবে। দীর্ঘদিন এই প্রক্রিয়ায় সনদ যাচাইয়ের কার্যক্রম বন্ধ রেখেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার (০২ মে) এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বিদ্যমান সেবাসমূহ সহজিকরণের অংশ হিসেবে নিবন্ধনধারী শিক্ষকগণের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাই এর আবেদন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০২১ সালের ২১ জুন থেকে অনলাইনে গ্রহণ করা হয়। নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ের আবেদনসমূহের বিষয়ে অধিকতর নিশ্চিত হবার লক্ষ্যে এবং প্রত্যয়নপত্রসমূহ যথাযথভাবে যাচাইয়ের সুবিধার্থে অনলাইনের পাশাপাশি আবেদনসমূহের হার্ডকপি সরাসরি/বাহক মারফত অথবা ডাকযোগে প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

মেডিকেল কলেজে সংঘর্ষে আহত সেই শিক্ষার্থীর দৃষ্টিশক্তি হারান…
  • ২৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬