১৭তম নিবন্ধন: শেষ সময়ে পরীক্ষার ভেন্যু পরিবর্তন করল এনটিআরসিএ

০২ মে ২০২৩, ০৩:৪৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রংপুরের একটি ভেন্যু পরিবর্তন করা হয়েছে। প্রার্থীদের নতুন ভেন্যুতে পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সম্প্রতি এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর আওতায় আগামী শনিবার (৬ মে) রংপুরের ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ভেন্যুতে অনুষ্ঠিতব্য সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষার পরীক্ষার্থীদের আসন অনিবার্য কারণে নিম্নরূপে পুনর্বিন্যাস করা হলো। পরীক্ষার্থীদেরকে ভেন্যুর পরিবর্তে নিম্নে উল্লেখিত ভেন্যুতে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো ভেন্যু পরিবর্তনের বিষয়টি টেলিটক বাংলাদেশ লিমিটেড এর এসএমএস এর মাধ্যমেও প্রার্থীদেরকে অবহিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মেডিকেল কলেজে সংঘর্ষে আহত সেই শিক্ষার্থীর দৃষ্টিশক্তি হারান…
  • ২৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬