ভেরিফিকেশন চলমান রেখেই ৩২ হাজার শিক্ষকের যোগদান

০১ মে ২০২৩, ০৪:৩৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন চলাকালীন যোগদানের চূড়ান্ত সুপারিশ করা হবে। বিষয়টি মৌখিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল-কলেজে ৩৬ হাজার ৮৮২ জন নিয়োগ দেওয়ার কথা জানানো। গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত চলে। এক লাখের বেশি চাকরি প্রার্থী শিক্ষক হওয়ার আবেদন করেন। 

আবেদনকৃতদের তথ্য যাচাই-বাছাই শেষে গতকাল রোববার ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। এখন প্রার্থীদের অনলাইনে ভি-রোল ফরম পূরণের কার্যক্রম চলছে। আগামী ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণ করা যাবে। এরপর নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দিতে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু তৃতীয় গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে, কাজেই চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও এই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এনটিআরসিএ সচিব আরও বলেন, আগামী ৩১ মে পর্যন্ত শিক্ষকরা অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে পারবেন। এরপর আমরা ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশপত্র দিতে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত আবেদন করবো। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হবে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬