অনলাইনে ভি-রোল ফরম পূরণের নির্দেশিকা প্রকাশ

২৬ এপ্রিল ২০২৩, ০৭:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্ত অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণের নির্দেশিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে এনটিআরসিএ’র ওয়েবসাইটে এই নির্দেশিকা প্রকাশ করা হয়।

ভি-রোল ফরম পূরণের নির্দেশিকায় এনটিআরসিএ বলেছে, ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২-এ প্রাথমিকভাবে নির্বাচিত প্রত্যেক প্রার্থীকে আবশ্যিকভাবে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পুরণ করে অনলাইনে সাবমিট করতে হবে। আগামী ৩১ মের মধ্যে অনলাইনে ভি-রোল ফরম সাবমিট না করলে ঐ প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

এনটিআরসিএ’র নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের https://scs.ssd.gov.bd/job-security-login লিংকে সরাসরি অথবা NTRCA-এর ওয়েবসাইটের ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ নামক সেবাবক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগইন মেন্যুতে ক্লিক করে Online Security Clearance System-এর User Access বক্সে প্রবেশ করতে হবে।

ভি-রোল ফরম পূরণের জন্য প্রার্থীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক সৃজিত USER ID এবং Password ব্যবহার করতে হবে। টেলিটক বিডি লিঃ কর্তৃক প্রত্যেক নির্বাচিত প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে V-Roll সংক্রান্ত User ID এবং Password প্রেরণ করা হবে। সংশ্লিষ্ট প্রার্থী উক্ত User ID এবং Password ব্যবহার করে User Access বক্সে Sign In-এ ক্লিক করে লগইন করতে হবে।

User Access বক্সে লগইন করার পর যে webpage আসবে উক্ত webpage-এর বামপাশের কর্ণারে Dashboard-এর নিচে Job Security Clearance-এ ক্লিক করার পর তার নিচে Job Security Clearance-এ পুনরায় ক্লিক করতে হবে। Job Security Clearance-এ ক্লিক করার পর যে webpage আসবে তার ডানপাশের কর্নারে +New Application এ ক্লিক করলে "নিরাপত্তা ছাড়পত্রের জন্য আবেদন" নামে একটি ফরম আসবে। উক্ত ফরমটির সকল ঘর (Field) যথাযথভাবে পূরণ করতে হবে।

ফরমটি ০৫ (পাঁচ) ধাপে পুরণ করতে হবে। ১ম ধাপে প্রাথমিক তথ্য, ২য় ধাপে ঠিকানার তথ্য, ৩য় ধাপে শিক্ষাগত যোগ্যতা, ৪র্থ ধাপে অভিজ্ঞতা/অন্যান্য এবং ৫ম ধাপে ঘোষনা রয়েছে। প্রত্যেক ধাপ পূরণ করার পর ফরমের নিচে বাম কর্নারে 'সংরক্ষণ' বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।

তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950