১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

১৬ এপ্রিল ২০২৩, ০৭:৪৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
১৭তম নিবন্ধনের প্রবেশপত্র ডাউনলোডের ঘর

১৭তম নিবন্ধনের প্রবেশপত্র ডাউনলোডের ঘর © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। রোববার (১৬ এপ্রিল) রাত আটটা প্রার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন।

জানা গেছে, প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে অ্যাডমিট ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে।

১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

এর আগে গত বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রবেশপত্র সংগ্রহের তারিখ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ‘‘এনটিআরসিএ কর্তৃক আয়োজিত সপ্তদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারীর অনুকূলে আপলোড করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল রাত ৮টা থেকে এনটিআরসিএ'র ওয়েবসাইট www.ntrca.gov.bd অথবা http://ntrca.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আবদনকারীগণ তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে।’’

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬