১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু কাল

১৫ এপ্রিল ২০২৩, ০৮:৫০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
পরীক্ষার্থী ও এনটিআরসিএ’র কার্যালয়

পরীক্ষার্থী ও এনটিআরসিএ’র কার্যালয় © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হচ্ছে আগামীকাল রোববার (১৬ এপ্রিল)। এদিন রাত আটটা থেকে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে অ্যাডমিট ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ‘‘এনটিআরসিএ কর্তৃক আয়োজিত সপ্তদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারীর অনুকূলে আপলোড করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল রাত ৮টা থেকে এনটিআরসিএ'র ওয়েবসাইট www.ntrca.gov.bd অথবা http://ntrca.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আবদনকারীগণ তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে।’’

এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950